ডেস্করিপোর্ট কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন স্মরণোৎসবের দ্বিতীয় দিন উদযাপিত হয়েছে।
বুধবার (১৬ মার্চ ২০২২) সন্ধ্যা ৭টায় কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া নামক স্থানে বাউল সম্রাট ফকির লালন স্মরণোৎসব ২০২২ এর দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

লালন স্মরণোৎসব উদযাপন উপলক্ষে লালন একাডেমি চত্বর সহ আশপাশের এলাকায় সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিক সহ লাখ লাখ লালন ভক্ত অনুরাগীদের সমাগমের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম চলমান থাকে। লালন স্মরণোৎসব উপলক্ষে প্রথম দিনে একটি আলোচনা সভা আয়োজন করা হয়। সেলিম আলতাফ জর্জ, জাতীয় সংসদ সদস্য, কুষ্টিয়া – ৪, প্রধান অতিথি এবং পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার কুষ্টিয়া বলেন, বাউল সম্রাট ফকির লালন শাহ এর দর্শন ছিল দেশ প্রেম ও মানবপ্রেম। তার গান মানুষকে করেছে মানবতাবাদি, হৃদয় কে করেছে আকাশের মত উদার আর সাগরের মতো গভীর। লালন স্মরণ উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক কুষ্টিয়া
এ সময় আরো উপস্থিত ছিলেন মৃণাল কান্তি দে, উপ-পরিচালক স্থানীয় সরকার, মুন্সী মোঃ মনিরুজ্জামান, প্রধান নিবার্হী কর্মকর্তা (জেলা পরিষদ), মোঃ আতাউর রহমান আতা, চেয়ারম্যান উপজেলা পরিষদ কুষ্টিয়া সদর, আলহাজ্ব গাজী মঞ্জুরুল ইসলাম, বিশিষ্ট লালন গবেষক, শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু বিশিষ্ট লেখক ও কলামিস্ট, আল মামুন সাগর, সভাপতি প্রেসক্লাব কুষ্টিয়া, মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক (জেলা শিল্পকলা একাডেমী কুষ্টিয়া), আলম আরা জুই, কবি ও লেখক, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি (লালন একাডেমি), আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আমানুর আমান, লেখক ও গবেষক, শুভেচ্ছা বক্তা ছিলেন মোছাঃ নাসরিন বানু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, স্বাগতম বক্তা ছিলেন মোঃ সেলিম হক, সদস্য এডহক কমিটি লালন একাডেমি, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ, লাখ লাখ লালন ভক্ত অনুরাগী, দর্শনার্থী, শিল্পী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য এবং অন্যান্য উপস্থিতি।