শুক্রবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৯:০৯
শিরোনাম :
তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ডেস্করিপোর্ট  জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ২০২২ সালের স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাধীনতা পুরস্কার-২০২২ তুলে দেন প্রধানমন্ত্রী।

এর আগে, গত শুক্রবার প্রয়াত আমির হামজার নাম বাদ দিয়ে স্বাধীনতা পদক বিজয়ীদের নামের সংশোধিত তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে এবার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ, প্রয়াত মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস এবং প্রয়াত সিরাজুল হক স্বাধীনতা পদক পাবেন।

‘চিকিৎসাবিদ্যা’ শ্রেণিতে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম; ‘স্থাপত্যে’ প্রয়াত স্থপতি সৈয়দ মাইনুল হোসেনকে স্বাধীনতা পদক দেওয়া হবে।

এ ছাড়া গবেষণা ও প্রশিক্ষণে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে এবারের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। দেশে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করায় স্বাধীনতা পুরস্কার পাচ্ছে বিদ্যুৎ বিভাগ।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হচ্ছে। পদকপ্রাপ্ত ব্যক্তিকে পাঁচ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা এবং একটি সম্মাননাপত্র দেওয়া হবে।