শামীম আহমেদ বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি ৬ শ’ গ্রাম গাঁজা ও ২ শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, কোতোয়ালি থানাধীন নগরীর সোনালী আইসক্রিমের মোড় এলাকার আবদুল মালেকের ছেলে দেলোয়ার হোসেন দিলু (৪০), কুমিল্লার বিরামপুর থানা এলাকার আনন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবুল কালাম (৩৯), ফরিদ মিয়ার ছেলে মিজানুর রহমান (২২), শহরতলি চরবাড়িয়া এলাকার মৃত আঃ গনি আকনের ছেলে মো. সাইফুল ইসলাম সবুজ (৩৭) ও বরিশাল নগরীর মো. হুমায়ুন কবিরের ছেলে কাওসার মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে বিশেষ অভিযান পরিচালনাকালে বরিশাল নগরীর বগুড়া রোডের অপসোনিন কোম্পানির সামনে থেকে দুই কেজি এবং বরিশাল নগরীর সোনালী আইসক্রিমের মোড় থেকে ৪ কেজি গাঁজাসহ উল্লেখিত ৩ জনকে আটক করা হয়েছে।
অপরদিকে পৃথক এক অভিযানে ২ শ’ পিস ইয়াবা ও ৬ শ’ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম (২৪ মার্চ) রাত ১২টায় কাউনিয়া থানাধীন চরবাড়ীয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের উত্তর লামছড়ি এলাকায় সাইফুল ইসলাম সবুজের ঘরে অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম সবুজ ও মো. কাওসার মিয়াকে ২ শ’ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৬ শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে মাদক আইনে মামলা দায়ের শেষে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
কোতয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।