শনিবার, ৮ই মে, ২০২৬ ইং, রাত ৩:০৯
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাড়ে ১১ হাজার কোটি টাকার আগ্নেয়াস্ত্র রপ্তানি করেছে মোদি সরকার

অনলাইন ডেস্ক  ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে থেকে চলতি অর্থবছর পর্যন্ত প্রায় ১১ হাজার ৬০৭ কোটি টাকার আগ্নেয়াস্ত্র রপ্তানি করেছে নরেন্দ্র মোদি সরকার।

শুক্রবার লোকসভায় এ তথ্য জানায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অজয় ভাট।

লোকসভায় একটি লিখিত জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় ভাট জানান, ২০১৪ সাল থেকে চলতি আর্থিক বছরের মধ্যে প্রায় ৬ গুণ অস্ত্র রপ্তানি বাড়ানো হয়েছে। ২০১৪-১৫ আর্থিক বছর ভারত থেকে বিদেশে আগ্নেয়াস্ত্র রপ্তানির আর্থিক মূল্য ছিল ১ হাজার ৯৪১ কোটি টাকা। ২০২০-২১ আর্থিক বছরের ২১ মার্চ পর্যন্ত এই রপ্তানির মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৬০৭ কোটি টাকা।

আগামী ২০২৫ সালের নাগাদ ৩৬ হাজার ৫০০ কোটি টাকার অস্ত্র রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

ভারত থেকে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি হয়েছে ফিলিপিনসে। চলতি বছরের জানুয়ারি মাসেই একটি বড় চুক্তি হয়েছে। যার আর্থিক মূল্য দুই হাজার ৭০০ কোটি টাকা। দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস রয়েছে এই রপ্তানি খাতে। এ ছাড়া এশিয়া মহাদেশের মধ্যে ইন্দোনেশিয়া, ভিয়েতনামে অস্ত্র রপ্তানি বাড়িয়েছে ভারত।