বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:২৪
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডেক্সরিপোর্ট:পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে সদর উপজেলার পখিয়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করেছে পুলিশ।

পটুয়াখালী সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, আউলিয়াপুর এলাকার বাসিন্দা আবুল হোসেন প্যাদার ছেলে কাসেম প্যাদা (৩০) ও চরবিশ্বাস এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে মো নাঈম (২৩)।

পুলিশ জানায়, বুধবার সদর উপজেলার পখিয়া এলাকায় মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে তারা দুজন মোটরসাইকেলে করে কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। পখিয়ায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে তাদের মৃত্যু হয়।