ডেস্করিপোর্ট টাঙ্গাইলের কালিহাতীতে সৌদি প্রবাসী দাম্পত্য কলহের জেরে স্ত্রীর সঙ্গে অভিমান করে রুবেল (২৫) নামের এক সৌদি প্রবাসী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে নিহত সৌদি প্রবাসী যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সৌদি প্রবাসী সোলায়মানের বড় ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বীরবাসিন্দা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ছোহরাব আলী। তিনি নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, তারা পিতা-পুত্র একইসঙ্গে সৌদি থাকেন।
তিনি আরও জানান, গত তিন মাস আগে দুজনই ছুটিতে আসেন। ছেলেকে বিয়ে করিয়ে সৌদি চলে যান বাবা সোলায়মান। দাম্পত্য জীবনে দুর্বলতা নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে একপর্যায়ে সোমবার রাতে আলাদা ঘরে গিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার সকালে পাশের রুমে রুবেলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন খবর পেয়ে পুলিশে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।