রবিবার, ১০ই মে, ২০২৬ ইং, রাত ১০:১৬
শিরোনাম :
নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ! তারেক রহমানের সফরের অপেক্ষায় চীনের জনগণ ও সরকার প্রেমিককে পেতে মুসলিম হলেন হিন্দু তরুণী,বিয়ে হলেও মিথ্যা মামলায় প্রেমিক তামিম জেল হাজতে ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭৯৩৩৭, মেয়েরা এগিয়ে

ডেস্করিপোর্ট  ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন।

এদের মধ্যে ৫৫ দশমিক ১৩ শতাংশই মেয়ে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ বছর ১ লাখ ৩৯ হাজার ৭৪২ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন।

এদের মধ্যে ৩৪ হাজার ৮৩৩ জন ছেলে এবং ৪৪ হাজার ৫০৪ জন মেয়ে উত্তীর্ণ হয়েছে। মেয়েদের পাসের হার ৫৬ দশমিক ৬ শতাংশ।

ছেলেদের পাসের হার ৪৩ দশমিক ১৩ শতাংশ। সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বরও পেয়েছেন সুমাইয়া মুসলেম মিম। তিনি খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে অংশ নিয়েছিলেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৩৫০ জন দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাচ্ছেন।

বাকিদের মধ্যে মেধাক্রম অনুযায়ী ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ৪৮৯টি।

সরকারি মেডিকেল কলেজেও মেয়েরা এগিয়ে। সরকারি মেডিকেলে ১ হাজার ৮৮৫ জন ছেলে এবং ২ হাজার ৩৪৫ জন মেয়ে।