শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৫৭
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

গত ১৩ বছরে মঙ্গা হয়নি, কোনো মানুষ না খেয়ে থাকেনি : কৃষিমন্ত্রী

ডেস্করিপোর্ট  কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, গত দেড় মাসে চালের দাম বাড়েনি। সরকার যদি চাল কিনতে চায় ৪০ টাকায় কিনতে পারে। পাইকার-মিলাররা সরকারকে চাল দিতে চায়। দেশে গত ১৩ বছরে মঙ্গা হয়নি উল্লে­খ করে মন্ত্রী আরও বলেন, কোনো মানুষ না খেয়ে থাকেনি। যারা একবেলা খেত আজ তারা দুবেলা খায়। যারা দুবেলা খেত তারা তিন বেলা খায়। কোনো দিন খাদ্যের সংকট হয়নি। কোনো হাহাকার হয়নি।

শনিবার সন্ধ্যায় ঢাকায় অফিসার্স ক্লাবে টাঙ্গাইল সদর উপজেলা সমিতি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, রোজার মাস চলছে। এটি আমাদেরকে ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। শুধু নিজের কথা না ভেবে আশেপাশের মানুষ, প্রতিবেশী ও দেশের কল্যাণের কথা ভাবতে হবে। যার যার অবস্থান থেকে দেশ ও জাতির প্রতি যে দায়বোধ আছে, তা পালন করতে হবে ও মানুষকে ভালোবাসতে হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ কৃষিতে শুধু স্বয়ংসম্পূর্ণ না, বাংলাদেশে আজ খাদ্য উদ্বৃত্ত থাকে। বাংলাদেশ খাদ্য বিদেশে রপ্তানি করতে পারে। ধান উৎপাদনে আমরা তৃতীয়। আমরা মাছ উৎপাদনে তৃতীয়। আলু উৎপাদনে সপ্তম। আজ বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে অনন্য অর্জন।

সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়ানো হয় মন্তব্য করে তিনি বলেন, পেঁয়াজের দাম একদম কমে গিয়েছিল ২ মাস আগে। সিন্ডিকেট করে রাতারাতি পেঁয়াজের দাম বাড়ানো হলো। আমরা আমদানি খুলে দিয়েছি। গত পরশু রাজবাড়ী গিয়েছিলাম। পেঁয়াজ চাষিরা বলল, ১০ থেকে ১৫ টাকা কেজি বিক্রি করছি। কীভাবে আমরা বাঁচব! আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন ব্যবস্থা নেবেন যাতে চাষিরা দাম পায়।

সমিতির আহ্বায়ক অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে সংসদ সদস্য ছানোয়ার হোসেন, তানভীর হাসান ছোটমনির, যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুন অর রশিদ প্রমুখ বক্তব্য দেন।