সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, বিকাল ৪:৫০
শিরোনাম :
ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ডাক পেলেন বরিশাল মহানগর ছাত্রদল নেতা তানজিল কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির মনগড়া অভিযোগে তদন্ত কর্মকর্তাকে বিতর্কিত করার চেষ্টা, স্থানীয়দের ক্ষোভ!

পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা ইমরান খানের

অনলাইন ডেস্ক  অবশেষে পার্লামেন্ট থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দলের আইনপ্রণেতারা। এছাড়া আজকের জাতীয় পরিষদের অধিবেশনও বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সোমবার জাতীয় পরিষদের অধিবেশন শুরুর আগে দলটির সংসদীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে পিটিআইয়ের সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন। খবর জিয়ো নিউজ উর্দুর।

তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য জাতীয় পরিষদের আজকের অধিবেশন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। পিটিআইয়ের কোনো সংসদ সদস্য এ নির্বাচনে অংশ নেবে না।

ওই বৈঠকেই পার্লামেন্ট থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। এর আগে প্রধানমন্ত্রীত্ব হারানোর পর প্রথমবারের মতো পার্লামেন্টে আসেন তিনি।

ন্যাশনাল অ্যাসেম্বলি ভবনে পৌঁছানোর পর ইমরান খানকে ঘিরে ধরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থক ও সাংবাদিকরা। এসময় পিটিআই নেতারা স্লোগান দিতে থাকেন।

এর আগে গতকাল প্রধানমন্ত্রী পদে নির্বাচনের জন্য জাতীয় পরিষদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের সভাপতি শাহবাজ শরিফ এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।

যাচাই-বাছাই শেষে উভয় প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে বলে পাকিস্তানের জাতীয় পরিষদ রোববার এক টুইটবার্তায় জানিয়েছে।