সোমবার, ১১ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১২
শিরোনাম :
চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা আর প্রকাশ করা যাবে না নারীর সাথে সময় কাটাতে যৌনউত্তেজক সিরাপ সেবন, দুই সন্তানের জনকের মৃত্যু! বিদেশী নাগরিককে অশ্লীল ভাষায় হয়রানী,২ টিকটকার গ্রেপ্তার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে : লস্কর মোহাম্মদ তসলিম ফ্যাসিবাদী সিন্ডিকেট চক্র বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে তদবিরে ব্যস্ত বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৪৩ রোগী

রাজধানীতে জাল টাকা তৈরির কারখানায় অভিযান, গ্রেফতার ৪

ডেস্করিপোর্ট  বাংলাদেশি জালটাকা ও ভারতীয় রুপি তৈরির কারখানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাজধানীর নবাবগঞ্জ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় প্রায় ২০ লাখ বাংলাদেশি জালটাকা এবং দেড় লাখ ভারতীয় জালরুপি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- জাহাঙ্গীর আলম, আলী হায়দার, তাইজুল ইসলাম লিটন ও মহসিন ইসলাম মিয়া। এছাড়াও জালটাকা ও রুপি তৈরি করার জন্য ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার, বিভিন্ন রকমের কালি, স্ক্রিন ফ্রেইম, বিশেষ ধরনের কাগজ, কেমিক্যালস, স্ক্যানার মেশিন, কাটার ও স্কেল ইত্যাদি জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, রমজান মাস এবং ঈদকে সামনে রেখে জালনোট ব্যবসায়ীরা বাজারে জালনোট ছড়িয়ে দিচ্ছে- এ মর্মে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। সেই তথ্য যাচাই-বাছাই ও বিশ্লেষণ করে জালমুদ্রা কারবারিদের অবস্থান শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালায় ডিবি পুলিশ।

গোয়েন্দা তথ্যমতে, জালটাকা ও রুপির একটি চালান সংগ্রহ করার জন্য নাটোর থেকে ঢাকায় আসছে মুদ্রা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। তাকে অনুসরণ করে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার বেলা ১১টার দিকে নবাবগঞ্জ বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি ছয়তলা বিল্ডিংয়ের চারতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চক্রের চারজনকে। ফ্ল্যাটটি ৫-৬ মাস ধরে ভাড়া নিয়ে রেখেছিল এ চক্রটি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জালটাকা তৈরি এবং বিক্রির একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।