ডেস্করিপোর্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলে সংযোজিত হয়েছে নতুন ২টি বাস। বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৫২ সিটের এ বাস দুটি ফিতা কেটে উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারন সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, চেয়ারম্যানবৃন্দ, পরিবহন পুলের ম্যানেজারসহ শিক্ষক -শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
টাটা ১৩১৬ মডেলের ৫৮৮৩ সিসির বাস দুটি ক্রয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যয় হয়েছে ৮৪,৫৮০০০ টাকা। এই নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের নিজস্ব পরিবহন সংখ্যা দাড়াল ১৯টি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন (বিআরটিসি) এর দুটি একতলা ও ৬টি দ্বিতল বাসও যুক্ত রয়েছে।