সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:২৬
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

মেহেন্দিগঞ্জে হত্যাসহ একাধিক মামলার আসামি হতে চান নৌকার মাঝি

প্রিন্স তালুকদার  বরিশালে মেহেন্দিগঞ্জের গবিন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে চান প্রধানমন্ত্রীর আদেশ উপেক্ষা করা, হত্যাসহ একাধিক মামলার আসামি। জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান করা আমিনুল ইসলাম ওরফে বেল্লাল মোল্লা নৌকা প্রতীক পেতে দৌড় ঝাপ শুরু করায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

বিগত দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক না পেয়ে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের মনেনীত প্রার্থীকে হারানোর জন্য, প্রধানমন্ত্রীর আদেশ উপেক্ষা করে স্বতন্ত্র নির্বাচন করেন।

সরোজমিনে, আদালত ও মামলার নথি সমূহ থেকে জানা যায়, বরিশালের মেহেন্দিগঞ্জের আলোচিত ফারুক হত্যা মামলায় মেহেন্দিগঞ্জ থানার মামলা নম্বর ০৪ (তারিখঃ ০৭/০৭/২০১৬ ইং) যা বরিশালের বিজ্ঞ মেহেন্দিগঞ্জ আমলী আদালতে বিচারাধীন জি আর ৯৬/২০১৬ (মেহেন্দিগঞ্জ) নম্বর মামলায় বেল্লাল মোল্লা এজাহারভুক্ত আসামী।

এছাড়া, বরিশালের মেহেন্দিগঞ্জের আলতাফ সরদারকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় মেহেন্দিগঞ্জ থানার মামলা নম্বর ১০ (তারিখঃ ২০/০৪/২০১৫ ইং) যা বরিশালের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বাক্ষীর জন্য বিচারাধীন জি আর ৬২ (ক)/২০১৫ (মেহেন্দিগঞ্জ) নম্বর মামলা, বিস্ফোরক উপাদানবলী আইনে বরিশালের বিজ্ঞ দ্রæত বিচার ট্রাইব্যুনালে স্বাক্ষীর জন্য বিচারাধীন জি আর ৬২/২০১৫, সেসন ৪০/২০১৯ নম্বর মামলা, বরিশালের মেহেন্দিগঞ্জের নুরুল ইসলাম চৌধুরী মিঠু হত্যা চেষ্টা মামলায় মেহেন্দিগঞ্জ থানার মামলা নম্বর ১০ (তারিখঃ ২৪/১২/২০২০ ইং) যা বরিশালের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন জি আর ১৮৩/২০২০ (মেহেন্দিগঞ্জ) নম্বর মামলা, বরিশালের মেহেন্দিগঞ্জের নুরুল ইসলাম চৌধুরী মিঠু হত্যা চেষ্টা মামলায় মেহেন্দিগঞ্জ থানার মামলা নম্বর ১১ (তারিখঃ ২৪/১২/২০২০ ইং) যা বরিশালের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন জি আর ১৮৪/২০২০ (মেহেন্দিগঞ্জ) নম্বর মামলা, বরিশালের মেহেন্দিগঞ্জের ইয়াসিন রাজু হত্যা চেষ্টা মামলায় মেহেন্দিগঞ্জ থানার মামলা নম্বর ১৩ (তারিখঃ ২৫/১২/২০২০ ইং) যা বরিশালের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন জি আর ১৮৬/২০২০ (মেহেন্দিগঞ্জ) নম্বর মামলা, বরিশালের মেহেন্দিগঞ্জের মোশারেফ হোসেন ইউনুচ হত্যা চেষ্টা মামলায় মেহেন্দিগঞ্জ থানার মামলা নম্বর ১৫ (তারিখঃ ২৭/১২/২০২০ ইং) যা বরিশালের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন জি আর ১৮৮/২০২০ (মেহেন্দিগঞ্জ) নম্বর মামলা, বরিশালের মেহেন্দিগঞ্জের সাইফদ্দিন খান রিপন হত্যা চেষ্টা মামলায় মেহেন্দিগঞ্জ থানার মামলা নম্বর ১৬ (তারিখঃ ২৭/১২/২০২০ ইং) যা বরিশালের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম বিচার আদালতে বিচারাধীন জি আর ১৮৯/২০২০ (মেহেন্দিগঞ্জ) নম্বর মামলা, বরিশালের মেহেন্দিগঞ্জের কহিনুর বেগম হত্যা চেষ্টা মামলায় মেহেন্দিগঞ্জ থানার মামলা নম্বর ০১ (তারিখঃ ১৩/০৪/২০২১ ইং) যা বরিশালের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বিচারাধীন জি আর ৩৫/২০২১ (মেহেন্দিগঞ্জ) নম্বর মামলাসহ প্রায় ডজনখানেক মামলায় বেল্লাল মোল্লা এজাহারভুক্ত আসামী। দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ ও বিভিন্ন অপকর্মেরও রয়েছে অভিযোগ।

২০২১ সালের ১২ই নভেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয় বেল্লাল মোল্লার সংঘঠিত অপকর্মের সংবাদ।

তবে সব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান করা আমিনুল ইসলাম ওরফে বেল্লাল মোল্লা এলাকায় জানাজা নামাজে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।