শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৩৪
শিরোনাম :
আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ

নড়াইলে পদোন্নতি প্রাপ্ত ৪ জন পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি প্রবীর কুমার রায়

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি  নড়াইলে পদোন্নতি প্রাপ্ত ৪ জন পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি প্রবীর কুমার রায়।

সোমবার ৯মে সোমবার সহকারী পরিদর্শক ও উপ-সহকারী পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্ত ৪ জন পুলিশ সদস্যকে পুলিশ সুপারের কার্যালয়, আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। উপ-সহকারী পরিদর্শক থেকে সহকারী পরিদর্শক পদে কাজী আবদুল মান্নান, মোঃ রবিউল ইসলাম, মোঃ কাউয়ুম খান এবং কনস্টেবল হতে উপ-সহকারী পরিদর্শক পদে আব্দুর রাজ্জাক পদোন্নতি পেয়েছেন।

এ সময় মোঃ রিয়াজুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।