শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৩৮
শিরোনাম :
বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

মুলাদীতে নাতিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, পলাতক দাদা গ্রেপ্তার

ডেস্করিপোর্ট  বরিশালের মুলাদীতে বাগানের নারিকেল ও লেবু চুরির সন্দেহে নিজের স্কুলপড়ুয়া নাতিকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করেন দাদা আবুল কাশেম হাওলাদার (৬৬)।

গত ২৮ এপ্রিল উপজেলার জালালাবাদ গ্রামে দশম শ্রেণির ছাত্র জিসান (১৭) হত্যাকান্ডের পর একটি মামলা হলেও তার দাদা আত্মগোপনে চলে যাওয়ায় স্থানীয় থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছিল না। তবে পুলিশ না পারলেও তাকে গ্রেপ্তারে সফল হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (৯ মে) রাতে সিআইডির একটি টিম তাকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (১০ মে) অপরাহ্নে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করাসহ মিডিয়ার সামনে নিয়ে আসা হয়। এবং সেখানে মিডিয়াকর্মীদের সম্মুখে তিনি নাতিকে হত্যার কথা স্বীকারসহ ঘটনার সবিস্তার বর্ণনা করেছেন।

আবুল কাশের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর জানান, আবুল কাশেমের বাড়ির পেছনে নারিকেল ও লেবুর বাগান রয়েছে। গত ২৭ এপ্রিল রাতের আঁধারে কে বা কারা গাছ থেকে নারিকেল ও লেবু চুরি করে নিয়ে যায়। পরে সকালবেলা ছোট ছেলে আজিজুলের স্ত্রী আখিনুর বেগম গাছে ফল না দেখে প্রবাসী বড় ছেলের স্ত্রী ও তার ছেলে-মেয়েকে সন্দেহ করে গালিগালাজ করেন। এরই ধারাবাহিকতায় তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ছোট ছেলে আজিজুল ও তার স্ত্রী আখিনুর মিলে বড় ছেলের স্ত্রী জেসমিন ও তার মেয়ে নাজমুন নাহার শিখাকে মারধর করতে থাকেন। তাদের চিৎকারে তার নাতি জিসান ঘর থেকে বের হয়ে তার মা ও বোনকে ছাড়িয়ে নেয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ সময় আজিজুলের সঙ্গে জিসানের কথা কাটাকাটি হতে থাকলে দাদা আবুল কাশেম হাওলাদার আজিজুলের পক্ষ নিয়ে উঠানে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে জিসানের মাথায় আঘাত করে। এতে জিসান তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জিসানকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২৮ এপ্রিল রাতে জিসান মারা যায়।

এসএসপি মুক্তা ধর বলেন, নিহত জিসান মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলাম হাওলাদারের একমাত্র ছেলে এবং মুলাদী উপজেলার লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। হত্যার ঘটনায় জিসানের মা মোসা. জেসমিন বেগম একটি হত্যা মামলা করলে দাদা পালিয়ে গিয়ে আত্মগোপনে চলে যান।’