শনিবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ৩:১৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ছেলেসহ মাহিন্দার দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক  শ্রীলঙ্কার সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার ছেলে নামাল রাজাপাকসেসহ ১৫ মিত্রের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির স্থানীয় এক আদালত এই রায় দিয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এছাড়া কলম্বোর ম্যাজিস্ট্রেট গত সোমবার (৯ মে) শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার তদন্ত করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। ওইদিনের সহিংসতায় এখন পর্যন্ত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে দুই শতাধিক।

লঙ্কান আদালতের এক কর্মকর্তা এএফপি’কে জানিয়েছেন, আদালতে একটি আবেদনে রাজাপাকসে ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়েছিল। কিন্তু ম্যাজিস্ট্রেট তা প্রত্যাখ্যান করেছেন। কারণ, যেভাবেই হোক, যেকোনো সন্দেহভাজনকে আটক করার ক্ষমতা পুলিশের রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, গত সোমবার রাজাপাকসে ও তার সহযোগীরা প্রায় ৩ হাজার সমর্থককে বাসে করে কলম্বোয় নিয়ে গিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা করতে প্ররোচিত করেছিলেন।

তাদের দাবি, সরকার সমর্থকরা প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়।

এদিকে দেশটির পুলিশ বুধবার (১১ মে) জানিয়েছে, কাউকে সরকারি সম্পত্তি লুটপাট, ধ্বংস এবং মানবজীবনের ক্ষতি করতে দেখলে তাদের গুলির নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত মঙ্গলবার দেশটির সেনাবাহিনীকে এই নির্দেশ দেয় শ্রীলঙ্কান সরকার।