শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সোমবার থেকে ১১০ টাকায় সয়াবিন তেল দেবে টিসিবি

ডেস্করিপোর্ট  আগামী সোমবার (১৬ মে) থেকে ১১০ টাকা দরে সয়াবিন তেল বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। খোলা বাজারে ট্রাক সেলের মাধ্যমে সয়াবিন তেলের সঙ্গে থাকছে মসুর ডাল, চিনি ও ছোলা।

বুধবার (১১ মে) টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান জানিয়েছেন, আগের দরেই এসব পণ্য বিক্রি করা হবে। সে অনুযায়ী ১১০ টাকা লিটার দরে সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে মসুর ডাল, ৫৫ টাকা কেজি দরে চিনি এবং ৬৫ টাকা কেজি দরে ছোলা বিক্রি করা হবে।

গ্যাস নিয়ে জার্মানিকে চাপ রাশিয়ারগ্যাস নিয়ে জার্মানিকে চাপ রাশিয়ার

টিসিবি জানায়, আগামী সোমবার থেকে বিক্রি করবে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি। এছাড়া ছোলাও বিক্রি করা হবে। এসব অবিক্রিত ছোলা রমজানে বিক্রি করা যায়নি। ডিলারদের নামে এবার ছোলাও বরাদ্দ দেওয়া হবে। তবে যেসব ক্রেতা আগ্রহ ভরে ছোলা কিনতে চাইবেন, তাদের কাছেই ছোলা বিক্রি করা হবে বলে নিশ্চিত করেছেন টিসিবির চেয়ারম্যান।

টিসিবি আরও জানায়, নিম্নআয়ের মানুষের জন্য এ বছর ১১তম বার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি। চলতি অর্থবছরের প্রতি মাসেই পণ্য বিক্রি করেছে টিসিবি। ঈদের আগে ২৪ এপ্রিল থেকে টিসিবির পণ্য বিক্রি বন্ধ রয়েছে।

একজন ক্রেতা টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে সর্বোচ্চ দুই কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী জুনেই কার্ডের মাধ্যমে সারা দেশে এক কোটি পরিবারকে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া হবে। সে কার্যক্রমও চলছে।’