শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:২৯
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ঢাকা-সিলেট ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ডেস্করিপোর্ট  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিমানবন্দর এলাকায় পারাবত এক্সপ্রেসের দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার শমসেরনগর ইউনিয়নের বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন লেগে পুড়ে যায় তিনটি বগি। অগ্নিকাণ্ডের সাথে সাথেই যাত্রীদেরকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়। সে কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।