শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:১৪
শিরোনাম :
বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১

ডেস্করিপোর্ট  কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে সন্ত্রাসীদের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) ভোররাত ১টার দিকে ক্যাম্প ২ ও ক্যাম্প ৬ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক।

নিহত সলিম (৩০) কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-২/ওয়েস্ট এর ব্লক-সি/২, আবদুল শুক্কুরের ছেলে। তিনি কথিত আরসা’র সমর্থক হিসেবে পরিচিত।

এসপি নাইমুল হক বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুইগ্রুপের মধ্যে বুধবার রাতে গোলাগুলি হয়। তার মধ্যে একটি গ্রুপ ছিল মুন্না বাহিনীর আর অপর গ্রুপটির নাম জানা যায়নি। বালুর মাঠ আর নৌকার মাঠের মাঝামাঝি স্থানে গোলাগুলির এক পর্যায়ে হঠাৎ সলিম নামের ক্যাম্পের এক রোহিঙ্গার গায়ে গুলি লাগে। গোলাগুলির খবর পেয়ে এপিবিএন ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সলিমকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩ টার দিকে সে মারা যায়।

কি কারণে এই গোলাগুলি এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের ধরতে অভিযান চলছে বলেও জানান ১৪ এপিবিএনের অধিনায়ক মো. নাইমুল হক।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার বিষয়ে এপিবিএন আমাদের অবহিত করেছেন। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হচ্ছে।