বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:২৭
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় দুপুরে তিন ঘণ্টা কাজ নিষিদ্ধ করা হয়েছে সৌদিতে

অনলাইন ডেস্ক  সৌদি আরব সরকার বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কাজ করা নিষিদ্ধ ঘোষণা করেছে।

ঘোষণা অনুযায়ী, ১৫ জুন থেকে কার্যকর হয়ে এই নিয়ম ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। এই তিন মাস কোনো শ্রমিককে দিয়ে দুপুরে এই তিন ঘণ্টা কাজ করানো যাবে না।

সাধারণত দুপুরে এক ঘণ্টার বিরতিসহ সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মঘন্টা হিসেবে বিবেচনা করা হয় দেশটিতে।

কিন্তু এখন যারা সরাসরি বাইরে বা সূর্যালোকের নীচে কাজ করেন, তাদের দিয়ে বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত তিন ঘণ্টা কোনো কোম্পানি বা নিয়োগকারী কর্তৃপক্ষ কাজ করাতে পারবে না।

কোনো কোম্পানি এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেবে দেশটির সরকার। এ জন্য হটলাইন নাম্বারও দেওয়া হয়েছে, যেন দুপুরে কাজ করতে বাধ্য হলে শ্রমিকরা কর্তৃপক্ষকে জানাতে পারে।

তিন ঘণ্টার নিষেধাজ্ঞার কারণ হিসেবে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ রেজায়ে বারী বিবিসি বাংলাকে বলেন, গরমের মধ্যে যেন শ্রমিকদের দিয়ে কাজ না করানো হয়, সেজন্যই সৌদি সরকারের এমন নির্দেশনা দিয়েছে।

বিবিসি বাংলাকে তিনি আরও বলেন, এখন দুপুরে প্রচণ্ড গরম। এই গরমে খোলা জায়গায় শ্রমিকদের কাজ করতে অনেক কষ্ট হয়। সে কারণেই এ নির্দেশনা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সৌদি আরবে এই তিন মাস সূর্যের তাপ থাকে অনেক বেশি। সে কারণেই এর আগেও নিরাপদ কাজের পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে সৌদি কর্তৃপক্ষ এ ধরণের নির্দেশনা দিয়েছিল।

জানা গেছে, গত বছরই এ ধরণের নিষেধাজ্ঞা অমান্যের অপরাধে ২৮০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ও শ্রমিক প্রতি তিন হাজার রিয়াল জরিমানা করেছিল সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়।

তবে রক্ষণাবেক্ষণ বা তেল ও গ্যাস কোম্পানিগুলোতে কাজ করছে – এমন শ্রমিকদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। আবার যেসব অঞ্চলে সূর্যের তাপ সহনশীল সেখানেও এটি কার্যকর হবে না।