শুক্রবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৪২
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

জামালগঞ্জে হাটবাজারে গাড়ির বদলে চলছে নৌকা

ডেস্করিপোর্ট  সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি, হাটবাজার ও রাস্তাঘাট। আর এ হাটবাজারে গাড়ির বদলে চলছে নৌকা।

আর দেখে মনে হয় বাজার যেন একটি ভাসমান নৌকার হাট। বন্যায় লাখো পরিবার, বাসাবাড়ি, কাঁচাঘর, ইউনিয়ন পরিষদ এমনকি হাসপাতালেও পানি উঠেছে।

এলাকাবাসী জানান- জামালগঞ্জে সব রেকর্ড ভেঙে ভয়াবহ আকার ধারণ করেছে এবারের বন্যা। কোনো দিন এমন বন্যা দেখি নাই। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, শিক্ষা-প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির। উপজেলা পরিষদ, থানা, হাসপাতাল, বাসাবাড়ি, বন্যার পানির নিচে তলিয়ে গেছে। নৌকা ছাড়া চলাচল করা যাচ্ছে না কোথাও। ঘরের ভিতরে পানি বাহিরেও পানি থাকায় রান্নার চুলাসহ সরঞ্জামাদি পানির নিছে তলিয়ে যাওয়াই না খেয়ে দিনাতিপাত করছে বনভাসী মানুষজন। সঙ্গে গরু-বাছুর পানি মধ্যে ঠাঁই দাঁড়িয়ে আছে।

শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় বন্যায় আশ্রয় নিতে আশা মানুষজন বাধ্য হয়ে বানের পানিতে কষ্টে দিনযাপন করছেন। সব টিউবওয়েল পানির নিচে থাকায় বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছে। পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা নাই।

উপজেলায় টানা ৪ দিন যাবত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অন্ধকারে রাত্রিযাপন করছেন মানুষ। এতে মোবাইল ও ইন্টারনেটে যোগাযোগ বিচ্ছিন্ন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা প্রশাসনের পক্ষ হতে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি।