শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২২
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

আসন্ন ঈদে সড়কে চলাচলের অনুমতি চান বাইকাররা

ডেস্করিপোর্ট  নিরাপত্তা ইস্যুতে আন্তঃমহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রতিবাদ জানিয়েছেন বাইকাররা। আসন্ন ঈদ উপলক্ষে সঠিক আইন প্রয়োগের মাধ্যমে আবারও বাইক চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানান তারা।

মঙ্গলবার (৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এই দাবি জানান।

মানববন্ধনে অংশ নেওয়া বাইকচালক মেজবাহ উদ্দিন বলেন, একটা মোটরসাইকেল এক্সিডেন্ট হওয়ায় বাইক চালানো বন্ধ করে দেওয়াটা কোনো সমাধান নয়। বরং মহাসড়কে আইনের প্রয়োগ করে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হোক।

তিনি আরও বলেন, ঈদে বাড়ি ফেরার জন্য বাস-ট্রেনের টিকিট পাওয়া ঝামেলা। এছাড়া যাতায়াতেও কষ্ট। তাই আমরা ঝামেলাবিহীন বাড়ি ফেরার জন্য মহাসড়কে বাইক চলাচলের অনুমতি চাই।

মহাসড়কে মোটরসাইকেল বন্ধের পেছনে বাস মালিকদের হিংসাত্মক মনোভাব রয়েছে দাবি করে আরেক বাইকার মমিন তাজ বলেন, বাস মালিকদের ঈদে আয় কমে যাওয়ার ভয় থেকেই তারা ওপর মহলে চাপ সৃষ্টি করে বাইক চলাচল বন্ধ করিয়েছে।

একাধিক বাইকারের ব্যাখ্যা, যারা প্রকৃত বাইকচালক, তারা সব ধরনের নিয়ম মেনেই চলে। অদক্ষ চালকদের নিয়ন্ত্রণ করতে সঠিক আইনের প্রয়োগ করে চলাচলের অনুমতি দিলেই সমস্যা সমাধান হয়ে যায়। বাইক নিষিদ্ধের প্রয়োজন পড়ে না।

মানববন্ধনে অর্ধশতাধিক বাইকার উপস্থিত ছিলেন।