শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৩৫
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

৪০ মন্ত্রীর পদত্যাগ, মসনদ টিকিয়ে রাখতে মরিয়া বরিস

অনলাইন ডেস্ক  ঋষি সুনাক এবং সাজিদ জাভিদ দিয়ে শুরু। এরপর বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাজ্যের মন্ত্রিসভার ৪০ জনের বেশি মন্ত্রীসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন।

ব্রিটেনের কেলেঙ্কারিতে জর্জরিত প্রধানমন্ত্রী বরিস জনসনের পদত্যাগের দাবিতে দেশটির মন্ত্রীদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়লেও ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বরিস জনসন। বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে, পদত্যাগ করতে বলায় এবার দলের এক শীর্ষ মন্ত্রীকে বহিষ্কার করেছেন জনসন।

সমালোচনার জেরে কমিউনিটি সেক্রেটারি মাইকেল গভকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন বরিস জনসন।

জনসনের সংসদীয় প্রাইভেট সেক্রেটারি জেমস ডুড্রিজ স্কাই নিউজকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ক্ষমতাসীন কনসারভেটিভ পার্টির মধ্যে তীব্র বিদ্রোহ এবং মন্ত্রিসভা থেকে একের পর এক পদত্যাগের পর তার প্রধানমন্ত্রিত্ব রক্ষার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন বরিস জনসন।

মঙ্গলবার অর্থমন্ত্রী ঋষি সুনাক এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ প্রথম পদত্যাগ করেন। এরপর শিক্ষামন্ত্রী উইল কুইন্সসহ বেশ কয়েকজন বুধবার পদত্যাগ করা শুরু করেন। ধীরে ধীরে পদত্যাগকারীদের সংখ্যা বাড়তে থাকে।

বুধবার পার্লামেন্টে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তাকে যে তীব্র প্রশ্নবানের মুখোমুখি হতে হয়, সেখানে অবশ্য তিনি বলেছেন, ২০১৯ সালের নির্বাচনে জনগণ তাকে বিপুল ম্যান্ডেট দিয়েছে এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যেতে চান।