শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:২০
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে বাসের ছাদে ও পিক-আপে করে বাড়ি যাচ্ছে মানুষ

ডেস্করিপোর্ট  পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে নিজ নিজ গন্তব্যে ফিরছেন কর্মজীবীরা। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে আজ সকালেও যানবাহনের ব্যাপক চাপ দেখা দিয়েছে। তবে, যানজটের সৃষ্টি হয়নি।

শুক্রবার (৮ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, টাঙ্গাইল রাবনা বাইপাস সড়ক থেকে সেতুর পূর্বপাড় পর্যন্ত গাড়ির ব্যাপক চাপ। নিষেধাজ্ঞা সত্ত্বেও মানুষ বাসের ছাদে, পিক-আপে করে বাড়ি যাচ্ছেন। যানজট যাতে না হয়, সেজন্য মহাসড়কে কাজ করে যাচ্ছে হাইওয়ে পুলিশ।

তবে, বৃহস্পতিবার (৭ জুলাই) ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী গাড়ির চাপে দীর্ঘ ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছিল। এতে নানা ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ যাত্রীরা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, ‘সড়কে যানবাহনের চাপ আছে, তবে যানযট নেই। নিষেধাজ্ঞা সত্ত্বেও মানুষ বাসের ছাদে, পিক-আপে করে বাড়ি যাচ্ছে। যানজট যাতে না হয়, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।’