ডেস্করিপোর্ট বরিশাল মেট্রোপলিটন পুলিশ’র (বিএমপি) নবনিযুক্ত কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার (১৬ জুলাই) সকালে তিনি এ শ্রদ্ধা জানান।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের হত্যাকান্ডে জাতির পিতার পরিবারের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।