শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:০৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বাস ভাড়া কিলোমিটারে বাড়তে পারে ২৯, লঞ্চে ৪১ পয়সা

ডেস্করিপোর্ট  জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির পর দূরপাল্লা ও সিটি এলাকার বাস এবং লঞ্চে ভাড়ার পরিমাণ বাড়ার বিষয়ে একটি ধারণা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শনিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ধারণা দেয় মন্ত্রণালয়। এতে বলা হয়, প্রতি কিলোমিটারে বাসভাড়া সর্বোচ্চ ২৯ পয়সা আর লঞ্চে ৪২ পয়সা বাড়তে পারে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৫২ আসনের দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে একজন যাত্রীর ভাড়া ১ টাকা ৮০ পয়সা। ডিজেলে দাম প্রতি লিটারে ৩৪ টাকা বাড়ানোর পর প্রতি কিলোমিটারে ২৯ পয়সা বেড়ে এই ভাড়া হবে ২ টাকার একটু বেশি। অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৬ দশমিক ২২ শতাংশ।

অন্যদিকে বর্তমানে সিটি এলাকায় ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটারে একজন যাত্রীর ভাড়া ২ টাকা ১৫ পয়সা। এখন প্রতি কিলোমিটারে ২৮ পয়সা ভাড়া বাড়লে নতুন ভাড়া হবে ২ টাকা ৪৩ পয়সা। অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৩ দশমিক ১৬ শতাংশ।

এদিকে লঞ্চ ভাড়ার বর্তমান হিসাব অনুযায়ী, প্রতি কিলোমিটারে একজন যাত্রীর বর্তমান ভাড়া ২ টাকা ১৯ পয়সা। প্রতি কিলোমিটারে ৪২ পয়সা বাড়ানো হলে নতুন ভাড়া হবে ২ টাকা ৬২ পয়সা। অর্থাৎ সে হিসাবে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৯ দশমিক ১৮ শতাংশ।