শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৪৬
শিরোনাম :
বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’

মিশরে গির্জায় অগ্নিকাণ্ড, নিহত ৪০

অনলাইন ডেস্ক  মিশরের একটি গির্জায় আগুন লেগে অন্তত ৪০ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। গিজা শহরে রোববার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দুইটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইমবাবা এলাকায় কপটিক আবু সিফিন গির্জায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সে সময় গির্জায় প্রায় পাঁচ শতাধিক মানুষ ছিলেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

আগুন লেগে গির্জার একটি প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। ফলে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে বলে সূত্র জানিয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর গিজা নীল নদের তীরে অবস্থিত।