মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:২০
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

তাজমহলে একদিনে রেকর্ড ৮০ হাজার দর্শনার্থী!

অনলাইন ডেস্ক  তাজমহলে দর্শনার্থীদের সব রেকর্ড ছাড়িয়ে গেছে গত শনিবার। এদিন এখানে রেকর্ড ৮০ হাজার দর্শনার্থীর আগমন ঘটেছে।

ভারতের পুরাতত্ত্ব বিভাগ (এএসআই) জানায়, শনিবার থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিনামূল্যে তাজমহল দেখার সুযোগ দিয়েছে প্রশাসন। খবর আনন্দবাজার পত্রিকার।

আর সেই সুযোগকে হাতছাড়া করতে চাননি পর্যটকরা। এমনিতে গড়ে প্রতিদিন ২৫ হাজারেরও বেশি মানুষ ভিড় জমাচ্ছেন দেশের এই ঐতিহ্যবাহী স্মৃতিসৌধকে দেখার জন্য।

কিন্তু শনিবার সব রেকর্ডকে ছাপিয়ে গেছে বলে জানিয়েছে ভারতের পুরাতত্ত্ব বিভাগ। এদিন তাজমহল দেখার জন্য এক কিলোমিটারের বেশি লাইন ছিল পর্যটকদের।
ভিড় এতটাই বেশি ছিল যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছেন।

পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠি হাতে নামতে হয়। গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি শামসউদ্দিন এ পরিস্থিতির জন্য এএসআইয়ের ব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

তিনি বলেন, কোনো রকম প্রস্তুতি ছাড়াই এ সিদ্ধান্ত নিয়েছে এএসআই। তাদের জানা উচিত ছিল, টিকিট ছাড়া তাজমহল দেখার সুযোগ পেলে স্বাভাবিকের তুলনায় ভিড় অনেকটাই বেশি হবে। ফলে আগভাগে ঠিকমতো নিরাপত্তার ব্যবস্থার প্রয়োজন ছিল।

কিন্তু সেটি তারা করেনি। ফলে পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠির ঘায়ে অনেক পর্যটক আহত হয়েছেন।

আগ্রার পুলিশ সুপার বিকাশ কুমারের দাবি, ভিড় সামলাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল তাজমহলের প্রবেশপথে। তবে পর্যটকদের ওপর কোনো লাঠিচার্জ করা হয়নি।

আগ্রার প্রশাসন জানিয়েছে, আগামী বছর থেকে যদি ১৫ আগস্ট পর্যন্ত তাজমহল বিনামূল্যে দর্শনের কথা ঘোষণা করা হয়, তা হলে সব রকম প্রস্তুতি নিয়েই নামা হবে।