ডেস্করিপোর্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা ও উপজেলায় পবিত্র কোরআন খতম, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশনের পটুয়াখালী জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ ওবায়দুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে আহমাদ মাইনুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার পটুয়াখালী,মহিউদ্দিন আহমেদ মেয়র পটুয়াখালী পৌরসভা ও অ্যাডভোকেট মো গোলাম সারোয়ার চেয়ারম্যান উপজেলা পরিষদ পটুয়াখালী সদর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহবুবুল আলম উপ পরিচালক ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হালিম, মাস্টার ট্রেইনার, ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী।
এছাড়াও অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন এর সকল কর্মকর্তা-কর্মচারী ও বিপুল পরিমাণ ওলামা এ কেরাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।