শনিবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ৩:১৯
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

শোক দিবসে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পুলিশ সুপার খাইরুল আলমের শ্রদ্ধা নিবেদন

ডেস্করিপোর্ট  বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সূরা ফাতিহা পাঠ করেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এই মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।

এর আগে সকাল ৮ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করেন এসপি মোঃ খাইরুল আলম। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম সহ জেলা প্রশাসন ও কুষ্টিয়া জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সকাল ৮ঃ ২০ ঘটিকায় কুষ্টিয়া মজমপুর সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৫ আগস্ট শাহাদত বরণ কারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ ক্রাইম এন্ড অপস (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), মোঃ নাসির উদ্দিন, ওসি ডিবি, মোঃ আনিসুল ইসলাম, ইনচার্জ, CCIU, মোঃ দেলোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, মোঃ ফয়সাল হোসেন, ডিআইও -১, মোঃ শহীদুজ্জামান, আরওআই, রিজার্ভ অফিস, মোঃ আজিবর রহমান, আরআই কুষ্টিয়া সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।