শনিবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ২:১৯
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে কুষ্টিয়া জেলা পুলিশের দোয়া মাহফিল

ডেস্করিপোর্ট  বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট ২০২২) জোহর নামাজের পর কুষ্টিয়া পুলিশ লাইন্স জামে মসজিদে দোয়া মাফিল অনুষ্ঠিত হয়।

পরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৫ আগস্ট শাহাদত বরন কারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ ক্রাইম এন্ড অপস (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ নাসির উদ্দিন, ওসি ডিবি, মোঃ আনিসুল ইসলাম, ইনচার্জ, CCIU, মোঃ ফয়সাল হোসেন, ডিআইও -১, মোঃ শহীদুজ্জামান, আরওআই, রিজার্ভ অফিস, মোঃ আজিবর রহমান, আরআই কুষ্টিয়া, ঈমাম, কুষ্টিয়া পুলিশ লাইন্স জামে মসজিদ এবং জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।