শনিবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, রাত ১২:০২
শিরোনাম :
বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

ডেস্করিপোর্ট  সাতক্ষীরার দেবহাটায় ট্রাকের নিচে চাপা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম আবুল কালাম আজাদ (৪৫)। তিনি দেবহাটা এলাকার বাসিন্দা।

বুধবার ভোর ৫টায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন আনসার আলী জানান, আবুল কালাম আখের ব্যবসা করতেন। বুধবার ভোরে ভ্যানে আখের বোঝা তোলার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির খালি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-২১৩১) তাকে পেছন থেকে ধাক্কা মেরে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবহাটা থানার এসআই মো. আইনুদ্দিন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুরোধ করা হয়েছে। আটক ট্রাকটি ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার কোম্পানির সড়ক সংস্কারে ব্যবহৃত হয়ে আসছিল। এর ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।