বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:২০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্কিন ড্রোনকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক  আফগানিস্তানের প্রবেশ করতে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে মার্কিন ড্রোনকে বলে তালেবানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ অভিযোগ করেছেন৷ বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মোহাম্মদ ইয়াকুব কাবুলের একটি সাংবাদিক বৈঠকে রোববার বলেন, পাকিস্তান হয়েই মার্কিন ড্রোন আফগানিস্তানে প্রবেশ করেছিল৷ তিনি বলেন, আমাদের তথ্য অনুযায়ী ড্রোনগুলি পাকিস্তান হয়ে আফগানিস্তানে প্রবেশ করেছিল৷ তারা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছিল৷ আমরা পাকিস্তানকে বলেছি, আমাদের বিরোধিতা করতে যেন পাকিস্তান নিজেদের আকাশসীমা ব্যবহার না করে৷’

অবশ্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি৷এর আগেও কাবুলে মার্কিন ড্রোন হানার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান৷

সম্প্রতি মার্কিন ড্রোন হামলায় নিহত হন আল-কায়েদার শীর্ষ নেতা আল-জাওয়াহিরি৷

মার্কিন ড্রোন হানার খবর তারা আগেই জানত, আফগানিস্তানের আনা এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান কর্তৃপক্ষ৷

আফগানিস্তানের শাসক তালেবান যখন পাকিস্তান ও পাকিস্তানি তালেবান জঙ্গিদের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে, এই পরিস্থিতিতে ইয়াকুবের মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

আফগানিস্তান বাণিজ্যের কারণে পাকিস্তানের উপর অনেক বেশি নির্ভরশীল৷ এদিকে অর্থনৈতিক বিপর্যয়ে জর্জরিত পাকিস্তান৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই কারণে যুক্তরাষ্ট্রকে সাহায্য করে ‘সুনজরে’ থাকতে চাইছে পাকিস্তান৷

অবশ্য তালেবান দাবি করেছে, তারা জুলাইয়ে হওয়া মার্কিন ড্রোন অভিযানের তদন্ত করছে৷ আল-কায়েদা নেতার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি বলেও জানিয়েছে তালেবান৷