বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৫০
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

দেশে ফিরছেন গোটাবায়া রাজাপাকসে

অনলাইন ডেস্ক  দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দেড় মাসের বেশি সময় পর শ্রীলঙ্কায় ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতের পর গোটাবায়ার কলম্বোতে ফেরার খবর দেশটির একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে রয়টার্স।

ব্যাপক নিরাপত্তার মধ্যে তিনি কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে করে নামেন। গোটাবায়া কলম্বোতে রাষ্ট্রীয় একটি বাংলোতে থাকবেন বলে খবর দিয়েছে শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম ডেইলি মিরর। এজন্য সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শ্রীলঙ্কায় নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও ব্যাপক বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান ৭৩ বছর বয়সী গোতাবায়া। একদিন পর রাজাপাকসে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে চলে যান। ১১ আগস্ট সিঙ্গাপুর থেকে থাইল্যান্ডে যান গোতাবায়া এবং বর্তমানে সেখানেই আছেন।

তবে ব্যাংককের নিরাপত্তা কর্তৃপক্ষ তার নিরাপত্তার জন্য তাকে হোটেল থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। যার ফলে কার্যত একজন কারাবন্দির মতো স্ত্রী, দেহরক্ষী ও অন্য এক সহযোগীকে নিয়ে থাইল্যান্ডের হোটেলে অবস্থান করছেন তিনি।

থাইল্যান্ডে থাকার জন্য ৯০ দিনের ভিসা পেয়েছিলেন গোতাবায়া। এখন তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।