বুধবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:১০
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

ভিয়েতনামে বারে আগুন, নিহত ১২

অনলাইন ডেস্ক  ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে একটি কারওকে বারে আগুন লেগে অন্তত ১২ জনেন নিহত ও আরও ৪০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে হো চি মিন শহরের কাছে বিং জুয়াং প্রদেশের একটি শিল্প এলাকায় অবস্থিত বারটিতে আগুন লাগে। খবর রয়টার্সের।

উদ্ধার করা গুরুতর দগ্ধ ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিতিৎসকরা জানিয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আগুন লাগার পর আমি অনেক আতঙ্কিত হয়ে পড়ি আর বাঁচার জন্য দৌঁড়ে পালাই। কীভাবে এটি হলো আমি মনে করতে পারছি না।

বুধবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিং চিং আগুন লাগার কারণ তদন্ত করে দেখতে দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় ও প্রাদেশিক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।