ডেস্করিপোর্ট বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর উদ্যোগে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে “Transforming Literacy Learning Space- সাক্ষরতা শিখন ক্ষেত্রে প্রসার” এই প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (সেপ্টম্বর১৩) সকাল ১১ টায় সেইন্ট বাংলাদেশ এর সি এন্ড বি রোডস্থ অফিসের সভাকক্ষে সেইন্ট-বাংলাদেশ-এর আয়োজনে এবং গনসাক্ষরতা অভিযানের আর্থীক ও কারিগরি সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহন লাল দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বরিশাল, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক, জনাব মো: মাহামুদুল হাসান, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বরিশাল, মো: মোস্তাফা কামাল, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার, বরিশাল।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশিল সমাজের বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিগন, শিক্ষক সমিতির প্রতিনিধি, শিক্ষক, অবিভাবক, ছাত্র, সাংবাদিক এবং বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধানগন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী জাহাঙ্গীর কবির, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সেইন্ট-বাংলাদেশ, বরিশাল।
সভাপতির বক্তব্যে তিনি বলেন,১৯৬৫ সালের ৮-১৯ সেপ্টেম্বর ইরানের রাজধাণী তেহেরানে বিশ্ব সাক্ষরতা সম্মেলনে সাক্ষরতা দিবস পালন নিয়ে আলোচনা হয়। ইউনেস্কোর উদ্যোগে ১৯৬৬ সালে প্রথম এই দিবসটি পালিত হয়। স্বধীনতা লাভের পর ১৯৭২ সালে বাংলাদেশে প্রথম সাক্ষরতা দিবসটি পালিত হয় এবং সেটি এখনো চলমান আছে। বক্তাগন এই দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং ২০৩০ সালের মধ্যেবাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরিকরনে সবাইকে কাজ করার অনুরোধ জানান। এছাড়া সকল শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার পরামর্শ দেন।