মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৭
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

বিয়ের ৮ বছর পর স্ত্রী জানলেন তার স্বামী নারী!

অনলাইন ডেস্ক  বিবাহিত সম্পর্কের ৮ বছর। অথচ স্ত্রী ঘুণাক্ষরেও টের পাননি স্বামী আসলে নারী। অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করেছিলেন। ছলে-বলে-কৌশলে সত্যিটা গোপন রেখেছিলেন ওই ব্যক্তি। সম্প্রতি রহস্য ফাঁস হতেই ‘স্বামীর’ নামে থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী।

এই ঘটনা ভারতের গুজরাটের বডোদরায়। সূত্রের খবর, ২০১১ সালে নেটমাধ্যমে ওই রূপান্তরিত যুবক বিরাজ বর্ধনের সঙ্গে আলাপ হয় বডোদরার বাসিন্দা ওই নারীর। প্রথমে বন্ধুত্ব। তার পর প্রেম।

২০১৪ সালের ফ্রেব্রুয়ারিতে বিয়ে করেন তারা। ছাদনাতলায় প্রথম দু’জনের সামনাসামনি দেখা। বিয়ের পর তারা মধুচন্দ্রিমায় কাশ্মির যান। বিয়ের প্রথম থেকেই শারীরিক সম্পর্কের প্রতি অনীহা দেখাতেন বিরাজ।

তিনি জানিয়েছিলেন, একটি পথ দুর্ঘটনায় তিনি বিশেষ অঙ্গে আঘাত পান। সেই কারণেই শারীরিক সম্পর্কে লিপ্ত হতে অসুবিধা হয় তার। এই ঘটনার পর থেকেই ওই নারীর মনে দানা বাঁধতে শুরু করে সন্দেহ।

২০২০ সালের জানুয়ারি মাসে বিরাজ স্ত্রীকে জানান যে, তিনি ওজন কমানোর অস্ত্রোপচার করতে কলকাতায় যাচ্ছেন। সেই সময়ে কলকাতায় তিনি এসছিলেন বটে, তবে লিঙ্গ পরিবর্তনের শেষ অস্ত্রোপচার করতে।

ওই নারী জানিয়েছেন, অস্ত্রোপচার সেরে ফিরতেই একটা অস্বাভাবিক শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাইতেন বিরাজ। ওই নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে বিরাজকে।

এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।