শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৩৭
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

ঝালকাঠি-বরিশালসহ ৫ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

ডেস্করিপোর্ট  ঝালকাঠির বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদ ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ঝালকাঠি-বরিশালসহ পাঁচ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ঝালকাঠি আন্তঃজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন। হামলায় বাস ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টা থেকে ধর্মঘট শুরু হয়েছে।

জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্যরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডে বাস পার্কিং নিয়ে শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায় ঝালকাঠি-বরিশাল ও পটুয়াখালীর বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে।

ঝালকাঠির বাস শ্রমিকদের দাবি, বরিশাল ও পটুয়াখালীর বাস শ্রমিকরা মিলে ঝালকাঠির এক বাস ড্রাইভারকে প্রথমে মারধর করে। এর প্রতিবাদ করলে রুপাতলী বাসস্ট্যান্ডে ঝালকাঠির ৬ বাস শ্রমিককে পিটিয়ে গুরুতর আহত করে তারা। ড্রাইভারসহ আহত ঝালকাঠির ৭ শ্রমিককে বরিশাল ও ঝালকাঠি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঝালকাঠি থেকে বরিশালসহ পাঁচ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রুটের অসংখ্য যাত্রীরা বিপাকে পড়েছেন। দ্বিগুণ ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।
ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাবিবুর রহমান জানান, গাড়ি সরাতে দেরি হওয়ায় বাস ড্রাইভারকে মারধর করে। এসময় রুপাতলী বাস টার্মিনালে ঝালকাঠি সমিতির সকল শ্রমিকদের খুঁজে খুঁজে ধাওয়া করে মারধর করা হয়।

আমাদের আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকরা ভয়ে বরিশাল যেতে চাচ্ছে না। আমাদের যাত্রীদের নিরাপত্তাসহ গাড়ি চালাতে চাই। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাব।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, বাস শ্রমিকদের মারধরের ঘটনায় বাস ধর্মঘট চলছে।

শ্রমিক, মালিক ও প্রশাসনের সাথে আলোচনা করে বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে।