শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৪৮
শিরোনাম :
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

গায়ে আগুন দেওয়া সেই পুলিশ কর্মকর্তার স্ত্রীর মৃত্যু

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর দশমিনায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া পুলিশ কর্মকর্তার স্ত্রী সুমি (৩০) মারা গেছেন। তিনি দশমিনা থানার এএসআই সহিদুল আলমের স্ত্রী।

বুধবার রাত ১১টায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তিনি চিকিৎসাধীন মারা যান সুমি।

এর আগে মঙ্গলবার রাত আড়াইটার দিকে দশমিনা থানাসংলগ্ন ওই পুলিশকর্তার ভাড়া বাসায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন সুমি। এ সময় আহত সুমির শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে যায়।

পরে থানাসংলগ্ন ভাড়া বাড়ির মালিক হারুন ফরেস্টারসহ সুমির স্বামী ও থানার পুলিশরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে যান। সুমির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক মিঠুন চন্দ্র হাওলাদার ওই দিন রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করেন।

তার অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বুধবার রাতে চিকিৎসাধীন তিনি মারা যান।

এ বিষয় দশমিনা থানার এএসআই সহিদুল আলমের নাম্বারে ফোন করা হলে তার সহকর্মী পরিচয়ে একজন ফোন রিসিভ করে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। সহিদুল ও তার স্ত্রী সুমির বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।

দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, সহিদুলের স্ত্রী ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা গেছেন। তার স্ত্রীর লাশ ময়নাতদন্ত হবে না।