বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৪৮
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্করিপোর্ট  বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন।

ওই গৃহবধূর নাম ফারজানা আক্তার (২২)। তিনি উপজেলার গারুরিয়া ইউনিয়নের দেউলী গ্রামের চায়ের দোকানি সাইফুল সিকদারের স্ত্রী। তিনি এক সন্তানের মা। ওসি আলাউদ্দিন মিলন জানান, বুধবার ভোরে গৃহবধূর মরদেহ দেখতে পেয়ে তাদের খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

ওসি জানান, গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা না হত্যা- মরদেহের ময়না তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি। গারুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. মোকলেচুর রহমান জানান, ফারজানার স্বামীর দেউলী গ্রামের দিঘির পাড়ে চায়ের দোকান রয়েছে।

মঙ্গলবার দিনগত রাত ১১টায় সে ঘরে ফিরে খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে স্ত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় পেয়েছে। ফারজানার মরদেহের পা বাকানো অবস্থায় ছিলো। এ বিষয়ে ওসি বলেন, কেন পা বাঁকানো ছিলো, আমরা বলতে পারবো না। সেটা চিকিৎসক বলতে পারবেন। ময়না তদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত বলা যাবে।