বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:০২
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

পুলিশ আগের চেয়ে অনেক বেশি গণমুখী: বেনজীর আহমেদ

ডেস্করিপোর্ট  পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বর্তমান পুলিশ আগের চেয়ে অনেক বেশি গণমুখী। আমাকে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, একইভাবে পরবর্তী দায়িত্বে যাঁরা আসবেন, তাঁদেরও সহযোগিতা করবেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ মিলনায়তনে এক অনুষ্ঠানে বেনজীর আহমেদ এসব কথা বলেন। কাল শুক্রবার আইজিপি দীর্ঘ প্রায় সাড়ে ৩৪ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন। অবসরে যাওয়ার আগে শেষ কর্মদিবসে নিজের কর্মজীবনে নানা অর্জনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

যারা আমাকে বিপক্ষে ভেবেছেন তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই—উল্লেখ করে বিদায়ী আইজিপি বলেন, কারণ আমরা সবাই মিলেই বাংলাদেশ। হাতে হাত রেখে সবাই দায়িত্ব পালন করে আমরা সবাই মিলে এগিয়ে যাবো।

তিনি বলেন, আমার ৩৪ বছর ৫ মাস ১৬ দিনের কর্মজীবনের মধ্যে ২০১০ সাল থেকে ২০২২ পর্যন্ত ১২ বছর পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পদে দায়িত্ব পালন করেছি। ডিএমপি কমিশনার, র‍্যাবের ডিজি ও সর্বশেষ আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আপনারা সমর্থন জুগিয়েছেন, দেশবাসীও সমর্থন জুগিয়েছেন। তাই সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ধারাবাহিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালনকালে চেষ্টা করেছি মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে। চাকরির শেষ দিন মানে আগামীকাল থেকে জীবনের একটি পাতা উল্টিয়ে নতুন পাতা পড়ার চেষ্টা। তার মানে আগামীকাল থেকে দেখা হবে না বা কথা হবে না—এমনটি নয়। সামাজিক জীব হিসেবে সকলের সঙ্গে যোগাযোগ থাকবে, যেখানেই সুযোগ পাবো—একসঙ্গে দায়িত্ব পালন করবো।

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পুলিশের দুইটি বিষয় বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত হয় উল্লেখ করে তিনি বলেন, কীভাবে আমরা সফলভাবে করোনা ক্রাইসিস অতিক্রম করেছি এবং সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশের সাফল্যের বিষয়ে সবাই জানতে চায়। কিছুদিন আগে জাতিসংঘে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা কীভাবে সন্ত্রাসবাদ মোকাবিলায় সফল হয়েছি।