শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

চলন্ত বিমান ফুটো হয়ে গুলি লাগল যাত্রীর গায়ে!

অনলাইন ডেস্ক  সাড়ে তিন হাজার ফুট ওপর দিয়ে উড়ে যাওয়া যাত্রীবাহী বিমানকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে।

আর সেই গুলি বিমান ফুটো হয়ে গিয়ে লাগল যাত্রীর গায়ে! অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে মিয়ানমারে। খবর আলজাজিরার।

মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি ৬৩ যাত্রী নিয়ে সাড়ে তিন হাজার ফুট উঁচু দিয়ে উড়ে যাচ্ছিল। গন্তব্যস্থল লাইকোভে পৌঁছানোর আগেই বিমানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আর তাতেই গুলিবিদ্ধ হন এক যাত্রী।

এ ঘটনার পর বিমানটিকে জরুরি অবতরণ করান পাইলট। লাইকোভে অনির্দিষ্টকালের জন্য বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্স।

কিন্তু প্রশ্ন উঠছে— কীভাবে সাড়ে তিন হাজার ফুট উঁচুতে বিমানের গায়ে গুলি লাগল? কারাই বা এই গুলি চালিয়েছিল?

মিয়ানমার সরকার এ ঘটনার জন্য বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করেছে। কায়া রাজ্য থেকে এ গুলি চালানো হয়েছে বলে জান্তা সরকারের অভিযোগ। যদিও সরকারের এ অভিযোগকে খারিজ করেছে বিদ্রোহী গোষ্ঠী।

মিয়ানমার সরকারের মুখপাত্র মেজর জেনারেল জও মিন তুন বলেন, এ ধরনের কাজ সন্ত্রাসবাদের শামিল। যেসব নাগরিক এবং প্রতিষ্ঠান দেশে শান্তি বজায় রাখতে চান, এ ঘটনার প্রতিবাদ করা উচিত তাদের।