শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  “সময়ের অঙ্গীকার কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বরিশালে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে বরিশাল সার্কিট হাউজ এর সম্মেলন কক্ষে জাতীয় কন্যাশিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মোঃ সোহেল মারুফ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক
মোঃ জাকির হোসেন,বরিশাল জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন,সচেতন নাগরিক কমিটি (সনাক)এর সভাপতি প্রফেসর শাহ সাজেদা,বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী,বরিশাল সিটি করপোরেশনের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর কহিনুর বেগমসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং কন্যা শিশুরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা কন্যা শিশুদের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথি কন্যা শিশুর উদ্দেশ্যে কন্যা শিশুদের হাতে ফুলেল শুভেচ্ছা জানান।