বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, দুপুর ১:০৩
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বাঁশের ভাঙা সাঁকোতে ঝুঁকি নিয়ে অর্ধলক্ষ মানুষের চলাচল

ডেস্করিপোর্ট  সুনামগঞ্জের জামালগঞ্জে সড়কের ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে তিন ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষের।

সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কের শাহপুর মোড়ের বাঁশের সাঁকোটিতে মানুষ ও যান চলাচল করছেন জীবনের ঝুঁকি নিয়ে।

এ সাঁকোয় পারাপারের সময় প্রতিদিনেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। উপজেলা সদরের এক কিলোমিটারের মধ্যে এমন ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো যেন একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। আর এ সড়কে বাঁশের সাঁকো থাকায় ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ফলে উপজেলা সদর থেকে তিন ইউনিয়ন— ফেনারবাঁক, ভীমখালী ও সদর ইউনিয়নে সঙ্গে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মিয়া জানান, জামালগঞ্জ সড়কের এ ভাঙা সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে আমাদের মাসিক মিটিংয়ে আলোচনা হয়েছে। দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।