বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ৯:৩১
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

বিস্ফোরণে ধসে পড়েছে ক্রিমিয়া-রাশিয়া যোগাযোগ সেতু, নিহত ৩

অনলাইন ডেস্ক  মস্কো-অধিকৃত ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্তকারী সেতুর ওপর একটি ট্রাক বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। বিস্ফোরিত ট্রাকের মালিককে শনাক্ত করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় সাউথ চায়না মর্নিং পোস্ট।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা সম্ভবত বিস্ফোরিত ট্রাকের কাছে থাকা একটি গাড়ির যাত্রী ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, নিহত ৩ জনের মধ্যে একজন পুরুষ ও একজন নারীর মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে তৃতীয় মৃতদেহ সম্পর্কে কোনো বিবরণ দেয়নি রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার জাতীয় সন্ত্রাসবিরোধী কমিটি জানায়, ট্রাক বোমার কারণে জ্বালানি বহনকারী সাতটি রেলগাড়িতে আগুন ধরে যায়। এরফলে ব্রিজের দুটি অংশ আংশিক ধসে পড়ে। এই বিস্ফোরণের জন্য এখনও কাওকে দোষারোপ করেনি ওই কমিটি।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টার-ফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টায় সেতুতে রেল চলাচল পুনরায় শুরু হবে।