বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ১০:৩২
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা

অনলাইন ডেস্ক  ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়া এক কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে গায়ে পেট্রল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। ভারতের উত্তরপ্রদেশের মেইনপুরীর কুরাবালি থানা এলাকায় এ ঘটনা ঘটেছে।

ধর্ষকের মায়ের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, মাস তিনেক আগে অভিষেক নামে গ্রামের এক যুবকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। কিন্তু সেই সময় ধর্ষণের বিষয়টি পরিবারের কাছে গোপন করেছিল ওই কিশোরী। কিছুদিন পর চিকিৎসক জানান, ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এরপর কিশোরীর পরিবার বিষয়টি পঞ্চায়েতকে জানায়।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ৬ অক্টোবর অভিযুক্ত অভিষেকের সঙ্গে কিশোরীর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেয় পঞ্চায়েত। এর পরই কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে যান অভিষেকের মা।

সেখানে তার গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।

কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে সাইফাইতে স্থানান্তরিত করা হয়।

কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা নিয়েছে পুলিশ। অভিযুক্ত যুবক ও তার মায়ের খোঁজ করছে পুলিশ।