শুক্রবার, ৭ই মে, ২০২৬ ইং, রাত ৪:১৮
শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে শনিবারের ছুটি বাতিল সরকারি চাকরিজীবীদের জেলেদের আগের তালিকা পুনর্বিন্যাস করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর সময়ের আগেই ধান কাটতে বাধ্য হওয়ায় হাওড়ের কৃষকদের চোখে হতাশার ছাপ বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার প্রধান শিক্ষক এইচ এম জসীম উদ্দীনের দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে এ.কে স্কুল ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ২০ শতাংশ মানুষ ভুগছে থাইরয়েড রোগে ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক

বরিশালে নদী থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ডেস্করিপোর্ট  বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদী থেকে অজ্ঞাত এক যুবকের(৩৫)হাত-পায়ে ইট বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক প্রদীপ কুমার জানান, উপজেলার নাজিরপুর ইউনিয়নের আড়িয়াল নদীর সাহেবের চর এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্থানীয় নৌকার মাঝিরা ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে হাত-পায়ে ইট বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এটা একটি হত্যাকান্ড। তাই ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করবেন। এছাড়াও যুবকের পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।’’