সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:৩৩
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

আসন্ন দুর্ভিক্ষ নিয়ে সবাইকে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

ডেস্করিপোর্ট  আসন্ন দুর্ভিক্ষে বাংলাদেশ যেন ভালো থাকে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ অক্টোবর) সকালে ‌‘বিশ্ব খাদ্য দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে দুর্ভিক্ষ হবে। বাংলাদেশে যেন খাদ্যাভাব দেখা না দেয়, সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, ভর্তুকি দিয়ে কৃষি উৎপাদন সচল রাখার চেষ্টা করা হচ্ছে। খাদ্য উৎপাদনে মনোযোগী হতে হবে, সাশ্রয়ী হতে হবে। আমরা সবাই যদি উৎপাদনে থাকি তাহলে খাদ্য সংকটে আমাদের পড়তে হবে না।

শেখ হাসিনা বলেন, খাদ্যের পাশাপাশি পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। বীজ উৎপাদনে গবেষণা চলছে। খাদ্য প্রক্রিয়াজাতে গুরুত্ব দেওয়ার পাশাপাশি রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার।