বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১০
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

সিংড়ায় সাড়ে ২৬ কেজি গাঁজা ও পিকআপসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্করিপোর্ট  নাটোরের সিংড়ায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় একটি সাদা-হলুদ রংয়ের পিকআপ জব্দ করা হয়েছে।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

গ্রেফতার আসামিরা হলেন- লালমনিরহাটের পশ্চিম সারডুবি গ্রামের পিকআপের ড্রাইভার রিপন ইসলাম (২৬) ও হেলপার রুবেল হোসেন (২৫) এবং সিংড়া পৌর শহরের সরকারপাড়া মহল্লার মুন্নাব আলী (৩৮), পেট্রোবাংলা মহল্লার সাগর আলী (২২), গোডাউন পাড়া মহল্লার জিসান আলী (১৯)। আসামিদের বিরুদ্ধে সিংড়া থানায় একটি মামলা করা হয়েছে।

সিপিসি-২, র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ সময় একটি সাদা-হলুদ রংয়ের পিকআপ ও সাড়ে ২৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও ৭টি মোবাইল ফোন, ৯টি সিমকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।