বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৫
শিরোনাম :
বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

বরিশালে র‌্যাব-৮ এর অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

ডেস্করিপোর্ট  বরিশালে র‌্যাব-৮ এর অভিযানে মোটরসাইকেল চোরাকারবারীর মুলহোতাসহ তিন জন গ্রেফতার হয়েছে।

বরিশাল নগরীর মোটরসাইকেল চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক পেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

র‌্যাব জানিয়েছে, বরিশাল সদর উপজেলার রাসেদুল ইসলাম রাহাত গত ২৩ অক্টোবর তার ব্যবহৃত মোটরসাইকেল চুরি হয়েছে বলে র‌্যাবের বরিশাল কার্যালয়ে অভিযোগ জানান।

এর প্রেক্ষিতে র‌্যাবের উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও এএসপি রেজাউল করিমের নেতৃত্বে একটি টিম অভিযান শুরু করে।

গত ১১ নভেম্বর ভোর ৬ টার দিকে খুলনার দৌলতপুর থানা এলাকা থেকে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মুলহোতা স্থানীয় আবুবক্কর সিদ্দিক (৪৫), মোঃ আক্কাস আলী (৪৩) ও মাদারীপুর জেলার চর্মগরিয়া গ্রামের নুর ইসলামকে (৬৫) গ্রেফতার করে র‌্যাব।

তাদের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।