শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৩৪
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ নয়, গুরুত্ব পাচ্ছে নিয়ন্ত্রণ

ডেস্করিপোর্ট  মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল(এনআরএসসি)।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর বিআরটিএ সদর দপ্তরে আয়োজিত জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভা শেষে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের জনবহুল দেশে মোটরসাইকেল অনেক বেকারের কর্মসংস্থান। মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করার চেয়ে নিয়ন্ত্রণটা কীভাবে করা যায়, আমরা সে ব্যাপারে গুরুত্ব বেশি দিচ্ছি।

তিনি আরও বলেন, কয়েক দিনের মধ্যে সড়ক পরিবহন আইন প্রকাশ করা হবে। জাতীয় সংসদের জানুয়ারি অধিবেশনে বিলটি পাস করার পরিকল্পনা সরকারের।

এ সময় রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।